20_10

শারদ প্রাতে - চাঁদ রায়

শারদ সকালে

শিশির--জলে

       নাচে ধান গর্ভে, 

আগমনী গান

ছান্দসিক তান

        বাঁচে প্রাণ গর্বে।

মেঠো আল পথ

বিন্দু বিন্দু কত

   শিশিরে সবুজে চাষী

সাদা কাশ  ফুল

পাকা মাথা চুল

   নদী যেন কত খুশী। 

শিউলি ফুটেছে

আধেক সে গাছে

  গন্ধেতে ভ্রমর মাতে

শীতল বাতাস  

শারদ আকাশ

   মনোরমশারদপ্রাতে।

**        **       **     ** *

প্রচ্ছদ এবং সম্পাদকীয় কলমে

  দোল দিয়ে যায় কাশের বনে আশ্বিনের হিমেল হাওয়া শিশির ভেজা শিউলি বেলা বছর ঘুরে ফিরে পাওয়া। বোধন হতে নিরঞ্জন - ভেদ হীন এক ঐক্যতান, ঢাকের বো...