20_10

নীল আয়োজন - সম্পা পাল

নীল আয়োজন

স্বপ্ন এখন কেমন আছে ?
তারপর কি ঘুম এসেছিল ?

বছর হয়ে গেল ঘুম স্টেশনের ব‍্যালকোনিতে 
এখনও একটি পরিচিত রোদে শীতের শিহরণ
ঘন্টা, মিনিট জেগে যায় পাথর পড়ার আওয়াজে
গল্পের শুরু এখানেই, পশমিনা শাল গায়ে

 জুলাই এখনও অনন্ত অনুভব
অমিত লাবণ্য ভিজেছিল এই বৃষ্টিতেই
যদিও হ্দয়পুরের রাস্তা নগরেই শেষ 

তবু সাদা বক ঘন নীল আকাশের দিকে ওড়ে
যদিও রঙের আকাল এখনও দিনের শুরু এবং শেষে
তবু চারিদিকে নীল আয়োজন 


প্রচ্ছদ এবং সম্পাদকীয় কলমে

  দোল দিয়ে যায় কাশের বনে আশ্বিনের হিমেল হাওয়া শিশির ভেজা শিউলি বেলা বছর ঘুরে ফিরে পাওয়া। বোধন হতে নিরঞ্জন - ভেদ হীন এক ঐক্যতান, ঢাকের বো...