20_10

প্রতীক্ষা - গৌরী দাশগুপ্ত

আগমনীর সুর বেজে উঠেছিল
                      মহালয়ার প্রাতে   ,
ক্ষনপ্রভার মতো মিলিয়ে গেল-
            একটু আলোর ঝলকানিতে!
তোমার প্রতীক্ষায় থাকতে হবে
                          মাস খানেক ধরে ।
ঘাসেরা মখমলের চাদর বিছিয়ে
                           অপেক্ষা  যে করে।-     
বিষাদে ভরা বসুন্ধরা-
              তোমার মঙ্গল ঘট হয়নি ভরা।        
ক্রন্দসী হৃদয় যে ব্যাকুল,
             হতাশায় ঝরে শিউলি  বকুল। 
 মাসখানেক পরে উমা আসবে বাপের ঘরে,
                                 চারটি দিনের তরে
 মা মেনকার ধৈর্যের বাঁধ ভাঙে
           এই বুঝি মেয়ের নৌকা ভীড়লো এসে-
                                      বঙ্গদেশের গাঙে।
দারিদ্র আর মহামারীতে ভরেছে যে দেশ 
                মোদের অপেক্ষার নেই যে  শেষ ,
"হে  দূর্গতিনাশিণী মা,   এই বিপর্যয়ের করবে সমাধান,
                  বদলে দেবে বিধিলিপির অশুভ বিধান ।

প্রচ্ছদ এবং সম্পাদকীয় কলমে

  দোল দিয়ে যায় কাশের বনে আশ্বিনের হিমেল হাওয়া শিশির ভেজা শিউলি বেলা বছর ঘুরে ফিরে পাওয়া। বোধন হতে নিরঞ্জন - ভেদ হীন এক ঐক্যতান, ঢাকের বো...