ভিজছে মন, আকাশ-ঝড়ের সাথে
বোঝে কি কেউ, ভীষণ এলোমেলো
লেখার পাতা, মনও নেই তো তাতে
লেখনী ঘরে জমে যাচ্ছে যত ধুলো
খুঁজছি শুধু জীবনবোধের শেষ ধাপ
এগিয়ে যেতে জানিনা পারবো কিনা
ঘিরছে যে বিভীষিকার অহরহ উত্তাপ
বড়ই বেশি ঋণ, বড় হয়ে গেল দেনা
অকারণ হবে, তবু হা হুতাশেই মরি
আশার পাহাড়ে উঠেও পড়ে যাই
জিনের দৈত্য, পায়ে পড়েছে বেড়ি
ঋণের বোঝায় সত্যিই হারাতে চাই
কে নেবে ভার, কে বা বইবে ঝুলি
বলছি যা আজ, জানবে একদিনে
এলোমেলো গো, মাথার ঘিলুগুলি
চরকা কাটে বুড়ি, বড়ই অভিমানে
শেষ কথাটা এখনো হলো না বলা
চিন্তার নদী কিভাবে পেরবো কবে
ডুবেও ভাসছি,ঐ ভাটার ছলাকলা
এলোমেলো.....সে কবে শেষ হবে