20_10

মাগো আমার মা - কবি-স্বর্ণলতা মণ্ডল

 

🌾🌾🌾🌾🌾🌾

মাগো আমার মা,

এমন সময় এলে তুমি

ঘর ভরা কান্না।

ঝড় উঠেছিল,চাল উড়েছিল

প্লাস্টিকে সব ঢাকা

এর পরেও পেট বেড়েছে

চালের হাঁড়ি ফাঁকা।


মাগো আমার মা,

এমন সময় এলে তুমি

ঘর ভর্তি কান্না।

কতদিন হোল কর্তা ঘরে

কাজের খবর নেই।

রেশনের চাল হাঁড়িতে চড়ে 

বেঁচে আছি শুধু এই।

বাজারের দর কি ভয়ঙ্কর

হাত দিলে হাত পোড়ে

চালে আর গমে 

আছি কোন রকমে

একে কি বাঁচা বলে?

যাদের ঘরে অঢেল আয়োজন

ক্ষুধা বড়ো শৌখিন

দু'বেলা খাবার জোটে না যাদের

শরীর শুকিয়ে ক্ষীণ।


মাগো আমার মা,

এমন সময় এলে তুমি

ঘর ভরা কান্না।

প্রচ্ছদ এবং সম্পাদকীয় কলমে

  দোল দিয়ে যায় কাশের বনে আশ্বিনের হিমেল হাওয়া শিশির ভেজা শিউলি বেলা বছর ঘুরে ফিরে পাওয়া। বোধন হতে নিরঞ্জন - ভেদ হীন এক ঐক্যতান, ঢাকের বো...