20_10

শারদীয়ার শুভেচ্ছাসহ - মানস মুখোপাধ্যায়

শরতের আকাশে আজ

হাসি-কান্নার রোল

রোদ বৃষ্টি মাখা সকালে

কে বাধায় গন্ডগোল ।

করোনা ! ভাইরাস ?

রক্তচক্ষু

করি না ভয় ।

হা হা হা

বেপরোয়া.....

আকাশে বাতাসে আগমনী সুর

কাশ ফুলে ভরা

মাঠ-ঘাট

পুজোর গন্ধে ভরপুর ।

কে শুনবে মানা

না না না ....

মানছি না  

বাধা-নিষেধ ।

আসুক বা না আসুক

কোন প্রতিষেধক ।

পুজো এবার হচ্ছেই

মুখে মাস্ক হাতে স্যানিটাইজার

প্যান্ডেল প্যান্ডেল এ

হাজিরা থাকছেই।

আসছে মা.....

দামাল ছেলেরা ব্যস্ত

আয়োজন সামান্য হলেও

জাঁক জমক মস্ত ।

সরকারি দানে

মদতপুষ্ট

কেষ্টা বিষ্টু

হৃষ্টপুষ্ট

ক্লাব সংগঠন ।

শারদীয়ার শুভেচ্ছাসহ

রইল সবার নিমন্ত্রণ ।

প্রচ্ছদ এবং সম্পাদকীয় কলমে

  দোল দিয়ে যায় কাশের বনে আশ্বিনের হিমেল হাওয়া শিশির ভেজা শিউলি বেলা বছর ঘুরে ফিরে পাওয়া। বোধন হতে নিরঞ্জন - ভেদ হীন এক ঐক্যতান, ঢাকের বো...