ছুঁয়ে দেখ....
তোমার স্পর্শেই এ হাত ফিরে পাবে সম্বিত
শুধু তোমার ছোঁয়া পেতে ওরা আজও উদ্গ্রীব।
চেয়ে দেখ...
এই চোখ আজও শুধু তোমায় খোঁজে
তোমারই বিরহে বোবা কান্নায় বালিশ ভেজে।
বুঝে দেখ...
হৃদয়ের রক্তক্ষরণ আজও হয়নি বন্ধ
তোমার সুরে তাল মিলিয়ে ওরা পেতে চায় ছন্দ।
খুঁজে দেখ...
মনের অলিতে গলিতে তোমারই বসবাস
তুমি ছাড়া বিস্বাদ লাগে প্রতিটি অভ্যাস।
ভেবে দেখ....
তোমার আঁকা গণ্ডি আজও আমার সীমানা
ইচ্ছে গুলো বন্দী আজও পায়নি খুঁজে নিশানা।
মনে রেখ...
স্পন্দনে তুমি আছো, তুমিই আছো নিশ্বাসে
সম্পর্করা আজও বাঁচে মানুষের বিশ্বাসে।