কাশের বন
আদুরে নীল নভ
শিউলি বেলা,
শরৎ জুড়ে
বাউল মননের
খুশির মেলা।
মা আসবেন
এই খুশি ধরে না
গিরিরাজের
অনন্দপুরী
হিমালয়ের ঘরে
ধুম সাজের।
উমা এলেই
তাকে বলেই দেব
অসুর ওরা
নারীর মান
নিলাজভাবে লুটে
আনন্দে যারা
নিধন করো
তুমি ওদের মাগো
মিনতি করি।
মেয়ে-মানুষ
মায়েরই রূপ যে
অনিন্দ্য পরী।
কান্না মোছাও
দুর্গতি নাশো তুমি
শোন প্রার্থনা
মেয়ের দেহে
নজর যারা দেয়,
ক্ষমা করো না।
____×××____