মা আসছে শরৎকালে শহরে ও গ্রামে,
উদ্যোক্তারা ব্যস্ত ভারী নব নব থীমে।
ষষ্ঠীতে হবে মায়ের পূজার বোধন,
সেলিব্রেটি করবে পূজার উদ্বোধন।
কাঁচের মন্ডপ, গীর্জার আদলে গড়া,
শিল্পের নিদর্শন তা কারুকার্যে ভরা।
অভিনত্বের ছোঁওয়ায় দেবী প্রতিমা,
শ্রেষ্ঠত্ব প্রতিযোগিতায় সেরা প্রথমা।
ঝলমলে নিয়নে করবে মন জয়,
সালঙ্কারা দেবী কিন্তু ভক্তি অবক্ষয়।
মাটিগড়া দুর্গায় বিপুল অর্থ নষ্ট,
জীবন্ত দুর্গা শূন্য জঠরে করে কষ্ট।
এই পূজা হোক অতি সাদামাটা ঢঙে,
ওরাও মাতুক না উৎসবের রঙে।
-------